প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা

প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা কীভাবে ব্যবহার করবেন?

এই পেজটি এমন Bangla writing ideas খোঁজা পাঠকদের জন্য তৈরি, যেগুলো সহজে copy, edit এবং real social post-এ ব্যবহার করা যায়।

  • Caption, post, message এবং social update হিসেবে এই Bangla writing ideas ব্যবহার করুন।
  • আপনার feeling, relationship বা occasion অনুযায়ী section বেছে নিন।
  • Final post natural করতে wording নিজের মতো করে edit করুন।

সম্পর্কিত লেখা: বাংলা ক্যাপশন | বাংলা উক্তি

Key terms for প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা

Bangla writing idea
A ready-to-edit Bengali line for captions, status, messages, or social posts.
Topic fit
Matching a line with the right feeling, event, or relationship.
Natural wording
Using words that sound human and personal instead of forced.

Reference: Bengali language reference

সম্পাদনা নোট

এই collection পরিষ্কার বাংলা wording, social-media usability এবং topic relevance দেখে সাজানো হয়েছে। পোস্ট করার আগে নিজের পরিস্থিতি অনুযায়ী লাইনগুলো সামান্য edit করে নিতে পারেন।

Author: BLS Blog | Published: July 21, 2020 | Updated: May 28, 2024

প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা উক্তিএসএমএস নিয়ে আমাদের এই লিখা। ভালোবাসার মানুষকে নিয়ে লিখার মত অনেক কিছুই আছে । মন থেকে অনেক কথা এসে যায়, যা আমরা আমাদের মনে জমা রেখে দেই । তবে আমরা অনেকেই এই ধরনের রোম্যান্টিক কথা গুলো সুন্দর করে বলতে পারি না । তাই এখানে কিছু সুন্দর সুন্দর কথা ও এসএমএস দেয়া হলো ।

প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা :

তোমাকে সারাক্ষণ যতো হাজার বার
ভালোবাসি বলি ততোবার
চোখের পলকও ফেলিনা,
তোমাকে সারাক্ষণ যতো অজস্রবার
হাত ধরতে বলি ততোবার
বুকের কম্পনও গুনি না…


তোমাকে সারাদিন যতো
সহস্রবার দেখতে চাই
ততোবার নিশ্বাসও ফেলিনা
তোমাকে সারাদিন যতো অসংখ্য বার
পাশে পেতে চাই ততোবার
বাঁচতেও চাইনা…


প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা


তুমি খুব বেশি দূরে নও
এ আমার মন জানে
শুধু চোখ জানেনা,
তুমি খুব বেশি দূরে নও
এ আমার স্পর্শ জানে
শুধু হাত জানেনা,


তোমাকে খুঁজতে, খুঁজতে
পার করেছি বহু পথ
ঝরা পাতা মাড়িয়েছি অনেক
শুধু নিঃশ্বাসেরা জানে তুমি
কতোটা কাছে পথ জানেনা,
ঝরা পাতাও না…


আমাকে পারিনা কভু
দূরে থাকার জন্য করতে
সদা প্রতিহত,
এই মন প্রাণ আত্মাটা
শুধু তোমাকে ভাবে
দিন রাত যথাযত ।


আমার সারাটা দিনই দেখি যে
তোমার কাছে থাকে অনাদৃত,
তুমি যেন সদা অধরা তুমিযে
রয়ে যাও সর্বদা চির অনধিকৃত ।


আমার হৃদয়ের ঘরে সর্বদা থেকো
তুমি শুভ্র সুন্দর অনাবিল,
আমার সারাটা দিনই ভরে থাকুক
নিরাপদে তোমারই স্বপ্নীল ।


ভালোবাসার বাতায়নে
তোমারই মুখটি ভাসে,
তখন আমি পাগল হই এক
স্বপ্ন অভিলাষে ।


আমার সারাটা দিনই
বিফলে যায় তোমার
পিছে, পিছে ঘুরে,
আমি যতটানা আসি
কাছে তুমিযে ততটাই
থেকে যাও দূরে ।

Read More >>  হাসি নিয়ে ক্যাপশন

তোমাকে চাইলেও কি
বা নাচাইলেও কি শূন্যই
হয় ফলা ফল,
আমার এই আমিকে
তোমার ভাবনাতেই রাখে
ব্যস্ত ও চঞ্চল ।


কতো গুলো কথা জমে যায় বরফের মতো
কতো গুলো শব্দ ছড়িয়ে যায় আকাশে
দিন যায় এমনি করে রাত গুলো
আমিও চলে যাই তোমার মতো করে।


কিছু, কিছু রাগ থাকে অভিমান ভরা
শক্ত হয় যেন স্বাভাবিক বৃষ্টি -খরা।
কিছু, কিছু দূরত্ব বাড়তে থাকে অবিরাম
কিছু, কিছু ঘনিষ্ঠতা সমুদ্রে হারায়
কিছুু হাত পড়ে থাকে অভিশাপ দেবার।


বসন্ত গুলো চলে যায়
উত্তপ্ত বালুকায়
বাতাস ঝরা পাতার
শব্দ শোনায় নিরালা
চলে যায় স্বপ্ব গুলো
আশা এবং প্রত্যাশা
পূরণ-অপূরণ, চিহৃ বিচিহৃ
যতো বলা নাবলা ভাবনা,
চলে যায় ভেসে যায়
সমস্ত ব্যাথা-বেদনা।


প্রিয় মানুষকে নিয়ে কিছু উক্তি :

প্রিয় মানুষকে নিয়ে উক্তি ও কিছু কথা নিচে পাবেনঃ

১. মানুষের অনুপস্থিতিতে টের পাওয়া হলো সবচেয়ে কঠিন কাজ। তবে যদি ভাবে আপনি কারোর জন্য একাকিত্ব বোধ করছেন তবে ভেবে নিন আপনার জীবনেও প্রিয় মানুষ বলতে কেউ আছে।
— নিক্কি স্কেইফেলবিন

২. মাঝে মাঝে আমরা এমন কারোর সাথে পরিচিত হই যাদের অনেক আগে থেকেই চেনা মনে হয় এবং তারাই হলো আমাদের প্রিয় মানুষ।
— অভিজিত দাস

৩. যে তোমাকে বুঝতে পারে এবং সেই সাথে তোমার অনুভূতিকে ধরে নিও সেই তোমার প্রিয় মানুষ।
— অভিজিৎ দাস

৪. ভালবাসা হলো একটি গোপন রত্ন। আপনি ততক্ষণ এর কথা জানবেন না যতক্ষণ না আপনার প্রিয় মানুষ এসে এটা উন্মুক্ত করে।
— দেবাশীষ মৃধা

৫. প্রিয় মানু্ষ হলো সেই যাকে দেখার পর আপনার সময়টা থেমে যায় তার নিরীহত্ব দেখে।
— প্রদীপ বেন্ডুকলে

৬. প্রিয় মানুষ শুধু সেই নয় যে আপনার ডায়েরীতে থাকে বরং মানুষটি হলো সে যে আপনার উক্তিতেও শামিল।
— ক্রিথি আক্স

৭. কিছু সময় তোমার জীবনে মানুষ কমে গেলেও মানুষের মূল্য বেড়ে যায়, আর এই সময়টাতেই তোমার প্রিয় মানুষ এসে থাকে।
— সংগৃহীত

৮. যে তোমাকে ভালোবাসে এবং তোমাকে পরিপূর্ণ করে মনে রেখো সেই তোমার প্রিয় মানুষ।
— অভিজিৎ দাস

৯. যখন তোমাকে জীবন বিশেষ কেউ দিয়েই দেয় তাহলে আর চেও না।
— এম.এফ মোঞ্জাজের

১০. এর চেয়ে সুন্দর আর কি হতে পারে যখন আপনি আপনার পছন্দের মানুষটির প্রিয় মানুষ।
— সংগৃহীত

১১. যাকে আপনি অন্যদের সাথে পরিচিত করানোর জন্য উঠে পড়ে লাগেন অথচ সে শুধুই আপনাকে নিয়েই ব্যস্ত থাকে মনে রাখবেন সে আর কেউ না হোক আপনার প্রিয় কেউ।
— রেইনবো রওয়েল

১২. সবকিছুই ভালো লাগা তখন শুরু হয় যখন জীবনে প্রিয় কারোর আবির্ভাব হয়।
— কোকো চ্যানেল

১৩. যখন কারোর ১ সেকেন্ড এর একাকিত্বও আপনাকে তাড়িয়ে বেড়ায় মনে রাখবেন সে আপনার প্রিয় কেউ।
— সংগৃহীত

১৪. যখন কেউ হুটহাট করেই তোমার জীবনে চলে আসে তখন তাদেরকে যেতে দিও না কারণ তাদেরকে কোন এক কারণেই পাঠানো হয়েছে।
— কিউরিয়ানো

১৫. কিছু মানুষ পুরো পৃথিবীটাকেই বিশেষ কিছু বানিয়ে দেয় নিজেই আপনার প্রিয় মানুষটি হয়ে।
— সেলফফা

ভালোবাসার মানুষকে নিয়ে কিছু কথা :

ভালোবাসার মানুষকে নিয়ে কিছু কথা ও প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা নিচে পাবেনঃ

❏ তোমাকে ভালোবাসা যদি পাগলামি হয়ে থাকে, তবে তোমাকে না পাওয়া পর্যন্ত আমি সেই পাগলামি করে যাবে। তাতে যদি আমার প্রতি তোমার অভিমান হয়, তবে ভেবে নিও ভালোবাসা এভাবেই হয়।

Read More >>  মেয়েদের প্রশংসা করার এসএমএস

❏ জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি, নিজেকে ভালবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি, জানতাম না কাকে বলে ভালো ভালবাসা, শিখিয়েছ তুমি।

❏ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালবাসা, যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই, ভালোবাসার জন্য মানুষ সবকিছু ছেড়ে দেয়। আর সেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাড়ায়!!

❏ বুঝবে একদিন তুমি, আমি তোমাকে কতটা ভালোবাসি। সেই দিন হয়তো আমি হারিয়ে যাবো ঐ দুরে নিল আকাশে তারার মাঝে। বুঝবে একদিন তুমি, আমি তোমাকে কতটা মিছ করি, সেই দিন হয়তো আমি হারিয়ে যাবো ঐ মরুভুমির বালির মাঝে। বুঝবে একদিন তুমি, আমি তোমাকে ছাড়া কতটা একা একা থাকি, সেই দিন হয়তো আমি থাকবনা এই পৃথিবীতে, হারিয়ে যাবো ঐ মাটির ছোট্ট ছোট্ট কনায়।

❏ যতো ভালবাসা পেয়েছি তোমার কাছ থেকে। দুষ্ট এই মন চায় আরো বেশি পেতে। কি জানি, তোমার মধ্যে কি আছে, কেনো যে এ মন চায় তোমাকে আরো বেশি করে কাছে পেতে।

❏ ভালোবাসা দুটি হৃদয়ের মাঝে সেতু বন্ধন। পৃথিবীতে বেঁচে থাকা নির্ভর করে যদি সে জীবনের মাঝে ভালোবাসা বিদ্যামান থাকে।

❏ পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত। একজন হলো- যে তোমাকে জন্ম দিয়েছে, আরেকজন হলো-যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে।

❏ তুমি বলেছিলে পৃথিবীর সব বদলে গেলেও বদলাবে না তুমি। সে কথা বোকার মত বিশ্বাস করেছিলাম আমি। আজ পৃথিবীর সব কিছু ঠিক আছে কিন্তু বদলে গেছ তুমি।

❏ কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না, ভালবাসা ছাড়া কোন সম্পর্ক তৈরি হয় না। জীবনে একটা কথা মনে রেখো, কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না।

❏ কখনো যদি শূন্যতার সীমা খুঁজে না পাও, তবে আমায় অনুভব করো, পথ হয়ে খুজে নেব তোমায়, যদি কষ্টের বিষাক্ততায় চোখ ভিজে যায়, আমায় ডেকো জল মুছে দেবো আমি, যদি কখনো নিরবতার নিস্তব্ধে একাকীত্ব অনুভব করো, তবে তুমি জানিয়ে দিও, সব কিছু বিসর্জন দিয়ে ছুটে আসবো আমি।

❏ ভালোবাসা মানে, একটা রাত না হয় না ঘুমিয়েই কাটালাম তাতে কি? প্রত্যেক প্রহরে আমি তোমার কথা ভেবেই জাগি!

❏ প্রেম মানে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান, দুটি পাখির একটি নীড়, একটি নদীর দুটি তীর, দুটি মনের একটি আশা তার নাম ভালোবাসা।

❏ আমি তাকেই ভালবাসি, যে আমাকে বিশ্বাস করে। আমি তাকেই বিশ্বাস করি, যে আমাকে বুঝে।

❏ যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে, তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালবাসাও হারিয়ে যায়! কিন্তু যে ভালোবাসা কোন কিছুর উপর নির্ভর করেনা, সেটাই চির জীবনের জন্য থেকে যায়। এটাকেই হয়ত বলে ”স্বার্থহীন ভালবাসা”।

❏ ভালোবাসা মানে তুমি কতবার “ভালোবাসি’’ বলতে পারো তা নয়, ভালোবাসা হলো তুমি কতবার “তোমাকে ভালোবাসি’’ কথাটি প্রমান করতে পারো।

❏ আমার ভালোবাসা সেদিন সার্থক হবে, যে দিন ভালোবাসার মানুষটি এক ফোটা চোখের জল ফেলে বলবে, আমি শুধু তোমাকেই ভালোবাসি।

❏ জানি না ভালোবাসার আলাদা আলাদা নিয়ম আছে কিনা? তবে আমি কোন নিয়মে তোমাকে ভালবেসেছি তাও জানিনা, শুধু এই টুকু জানি, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি।

❏ মানুষের মাঝে আছে মন, মনের মাঝে প্রেম, প্রেমের মাঝে জীবন, জীবনের মাঝে আশা, আশার মাঝে ভালবাসা, আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি!!!

❏ তোমাকে ভালবাসা আমার দুর্বলতা নয়। এটি আমার বৃহত্তম শক্তি এবং আমার সবচেয়ে বড় আত্মবিশ্বাস। যদি পাশে থাকো তাহলে সবকিছুই জয় করে নিবো!

Read More >>  স্বপ্ন নিয়ে উক্তি

❏ কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালোবাসা। কারন এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না।

❏ এই পৃথিবীর কোনও কিছুই আমাকে তোমার কথা চিন্তা করতে বাধা দিতে পারে না। আমার হৃদয়ে তোমর স্থানটি এই পৃথিবীতে কেউ নিতে পারে না!

❏ আমি হয়তোবা সত্যটা তোমাকে বলতে পারব না। সত্য কথাটি হলো, তুমি শুধু আমার প্রিয় একজন নন। তুমি আমার একমাত্র, আমার প্রথম এবং আমার শেষ ভালোবাসা।

❏ আমরা একে অপরের সাথে যত বেশি সময় কাটাচ্ছি, ততই আমি তোমার প্রেমে পড়ছি। আমি জীবনে যা কিছু চাই তাই তুমি!

❏ আমাদের সম্পর্ক টম এবং জেরির মতো। আমরা একে অপরকে জ্বালাতন করি, একে অপরকে তাড়া করি, একে অপরের সাথে রাগ করি, একে অপরকে বিরক্ত করি কিন্তু আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারি না।

❏ ভালবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন, কখনো মনে হবে না সে দূরে আছে, যদি সে অনুভবে মিশে থাকে। ভালবাসা মানে আবেগের পাগলামি, ভালবাসা মানে কিছুটা দুষ্টামি। ভালবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা, ভালবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা।

❏ হৃদযের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আশি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?

❏ শুধুমাত্র তোমার হাসিটা দেখার জন্যে কয়েক হাজার বছর এক নিমিষেই বেঁচে থাকা যায়। হোক সে হাসির কারন অন্য কেউ,তবুও।

❏ ভালোবাসা কোন কিছু দেখে হয় না, ভেবে চিন্তে হয় না, ভালোবাসা এমনিতেই হয়ে যায়। কোন কিছু দেখে ভালোবাসা হলে সেটা ভালোবাসা না, ভালোলাগা।

❏ একটা মেয়ে একটি ছেলেকে যত বেশি ভালোবাসে, তার চোখের দিকে তাকাতে সে তত বেশী লজ্জা বোধ করে। আর একটা ছেলে একটা মেয়েকে যত বেশি ভালোবাসে, তার বেশি সে তার ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ে ভিত থাকে।

❏ তোমায় আমি বলতে চাই, তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই। ভালবাসি শুধু তোমায় আমি, জনম জনম ভালবাসতে চাই। জানাতে চাই- তোমায় আমিএ হৃদয়ে

প্রিয় বন্ধুরা, আমাদের লেখা এই প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা গুলো আপনাদের কাছে আশাকরি অনেক ভালো লেগেছে । প্রিয় মানুষ আমাদের সবার জীবনেই থাকে, আর তাকে খুশী করতে আমরা সবাই চাই । তাকে নিয়ে আমরা আরো কিছু লেখা এখানে যোগ করবো । তাই আমাদের সাথেই থাকবেন, এই আশা করি ।

প্রশ্ন ও উত্তর

প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা কোথায় ব্যবহার করা যায়?

প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা Facebook, Instagram, WhatsApp status, caption, personal bio, message, and social post writing ideas হিসেবে ব্যবহার করা যায়।

এই লেখাগুলো কি কপি করে ব্যবহার করা যাবে?

হ্যাঁ, নিজের প্রয়োজন অনুযায়ী সামান্য পরিবর্তন করে caption, status, message বা post হিসেবে ব্যবহার করা যায়।

আরও ভালো caption কীভাবে বাছাই করব?

যে লেখাটি আপনার অনুভূতি, সম্পর্ক, উপলক্ষ বা ছবির ভাবের সাথে সবচেয়ে ভালো মিলে যায়, সেটি বেছে নিন।

Cite or reference this page

প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা, BLS Blog, updated May 28, 2024, https://bangla-love-sms.com/priyo-manushke-niye-kichu/

You May Also Like

About the Author:

I am Md Habibur Rahman Sohel. Like to read and write all kinds of bangla content. Mostly like bangla caption, status, poem, quotes and sms.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *