বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস

বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস কীভাবে ব্যবহার করবেন?

এই পেজটি এমন status ideas খোঁজা পাঠকদের জন্য তৈরি, যেগুলো সহজে copy, edit এবং real social post-এ ব্যবহার করা যায়।

  • Facebook, WhatsApp, Instagram story এবং personal update হিসেবে ব্যবহার করুন।
  • Quick post-এর জন্য short status, আর emotional post-এর জন্য long status বেছে নিন।
  • নাম, সময় বা পরিস্থিতি বদলে status-টি personal করে নিন।

সম্পর্কিত লেখা: রোমান্টিক স্ট্যাটাস | কষ্টের স্ট্যাটাস

Key terms for বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস

Status
A short public or private update shared on Facebook, WhatsApp, Instagram, or similar platforms.
Short status
A compact one-line update for quick emotional expression.
Context
The relationship, feeling, or moment that makes a status meaningful.

Reference: Social media reference

সম্পাদনা নোট

এই collection পরিষ্কার বাংলা wording, social-media usability এবং topic relevance দেখে সাজানো হয়েছে। পোস্ট করার আগে নিজের পরিস্থিতি অনুযায়ী লাইনগুলো সামান্য edit করে নিতে পারেন।

Author: BLS Blog | Published: September 2, 2021 | Updated: September 18, 2024

বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস মেসেজ ও বন্ধুর বিবাহ বার্ষিকী শুভেচ্ছা  নিয়ে আমাদের এই পোস্ট । প্রিয় কোন মানুষ বা বন্ধুর বিয়ের শুভেচ্ছা জানানোর জন্য এই বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস ও মেসেজ গুলো লেখা হয়েছে । তাই যদি কারো বিয়ের শুভেচ্ছা জানাতে চান, এখান থেকে শুভেচ্ছা বাণী গুলো নিয়ে দিতে পারেন ।

বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস :

১. বিয়ে মানে শুধু দুইজন মানুষের কাগজে-কলমে সাইন নয়; বিয়ে মানে দুই আত্মার মেলবন্ধন, দুটি পরিবারের মেলবন্ধন। সুখী হও তোমরা দুজন, এই কামনা করি।

২. বিয়ের মত এত সুন্দর পবিত্র সম্পর্কে, এত মিষ্টি সম্পর্কে যেন কারোল নজর না লাগে, সেই আশাবাদ ব্যক্ত করি।

৩. জীবনে অনেক সুখি হও। আর উপভোগ করো, তোমাদের এই সদ্য বিবাহিত নব জীবন।

আরো আছেঃ>> বিয়ে নিয়ে উক্তি

৪. বিয়ের মত এত সুখময় আর স্বর্গীয় একটা সম্পর্কে জড়িয়েছো নিজেকে। কারো যেন কু- নজর না লাগে, সেদিকে লক্ষ্য রেখো। সুখে থেকো।

৫. তোমাদের বিয়েতে উপস্থিত থেকে আশীর্বাদ করতে পারিনি তো কি হয়েছে! দূর থেকেই তোমাদের আশীর্বাদ করি, অনেক সুখী হও।

৬. হে নবাগত দম্পতি! তোমাদের আগমনে এ সংসারে সুখের বন্যা বয়ে যাক। সবসময় এই কামনা করি।

৭. বিয়ে, কোন ছেলে খেলা নয়। এই দাম্পত্য জীবনকে আগলে রেখো। ভবিষ্যতে সুখী হতে পারবে তবে। শুভকামনা তোমাদের জন্য।বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস

৮. তোমাদের বিবাহিত জীবনে কখনো কোনো তৃতীয় জন কে আসতে দিও না। এতে সম্পর্কে ফাটল ধরে, বিশ্বাসে বাধা পড়ে, ফলশ্রুতিতে সম্পর্ক নষ্ট হয়ে যায়। শুভেচ্ছা রইলো তোমাদের জন্য।

Read More >>  হুমায়ুন ফরিদীর উক্তি

৯. বিয়ে শুধু করলেই হবে না; তাকে পুরো জীবন ধরে বয়ে নিয়ে চলার, তাকে টিকিয়ে রাখার পুরো দায়িত্ব তোমাদের দুজনের উপর বর্তায়। আমার শুভকামনা রইলো তোমাদের প্রতি।

১০. তোমাদের এই নব জীবন অনেক সুখের হোক। রংধনুর সাত রঙে রাঙিয়ে যাক তোমাদের এই সদ্য বিবাহিত জীবন, এই কামনা করি।
ভালো থেকো সবসময়।

১১. নবদম্পতি অভিনন্দন তোমাদের! বংশের প্রদীপ কে আরও উজ্জ্বল করো। এই দায়িত্ব তোমাদের ই।

১২. শুধু স্বামী-স্ত্রী নয়, দুজন দুজনের বন্ধু হয়ে থেকো। একে অপরকে বুঝতে শেখো, একে অপরকে বিশ্বাস করো সব সময়। অন্যের কথায় কান দিয়ে সম্পর্কে অবিশ্বাস বয়ে এনো না। এবং সবশেষে জানাই ভালো থেকো অনেক।

১৩. আমাদের আশীর্বাদী হাত সব সময় তোমাদের মাথার উপর থাকবে। চিন্তা করো না। পিছনে ফিরে তাকিওনা। নবদম্পতিরা, তোমরা সামনে এগিয়ে চলো।

১৪. সম্পর্ক টিকিয়ে রাখার একমাত্র এবং অন্যতম ভিত্তি হলো বিশ্বাস। সে বিশ্বাসটা কে আরো দৃঢ় করো। একে অপরের সাথে অনেক বেশি বেশি সময় কাটাও। ওহ! অভিনন্দন জানাতেই তো ভুলে গেছি। শুভেচ্ছা তোমাদের!

১৭. তোমরা একে অপরের হাতে হাত রেখে সারাটা জীবন কাটিয়ে দাও, নবদম্পতিরা! এই কামনা করি।

১৯. আজ তোমাদের শুভ বিবাহ সম্পন্ন হলো। সামনের জীবন তোমাদের আরও শুভ হোক, তোমরা এ সমাজের জন্য শুভ কিছু বয়ে আনো, এই প্রত্যাশা রাখি। অবশেষে জানাই, “শুভ বিবাহ”।

২০. বিবাহের শুভ রং তোমাদের জীবনকে রাঙিয়ে দিক, তোমাদের জীবন আরো মধুময় হোক! সব সময় একসাথে হাতে হাত রেখে পাশাপাশি চলো। এই কামনা ই থাকলো তোমাদের প্রতি সব সময়!

২১. গাছপালার জন্য যেমন কার্বন-ডাই-অক্সাইড অপরিহার্য, মানুষের জন্য যেমন অক্সিজেন অপরিহার্য, তেমনি তোমরা দুজন একে অপরের জন্য অপরিহার্য। দোয়া রইল তোমাদের প্রতি নবদম্পতি!

২২. বিষাদের কালো মেঘ যেন তোমাদের কখনো না ছুঁতে পারে নবদম্পতি! শুভেচ্ছা রইল। বিবাহিত জীবন আনন্দে কাটাও, ছন্দময় হয়ে উঠুক তোমাদের জীবন।

২৩. আজকে গাছে গাছে পাখিরা মিষ্টি কন্ঠে ডাকাডাকি করছে, ফুলে ফুলে ভরে গেছে গাছ। নতুন পাতায় সজীব হয়ে উঠেছে প্রকৃতি। কেননা, আজ যে শুভ দিন!- তোমাদের দু’জনের বিবাহের দিন। শুভকামনা!

২৪. আমাকে কাঁদিয়ে আজ অন্যজনের হাত ধরে নতুন সংসারে প্রবেশ করছো, নতুন একটা পরিবারের সাথে নিজেকে জড়াচ্ছো। তবুও বলি ভাল থেকো। দুজন দুজনকে অনেক ভালবেসো। আমার মতো তাকে কষ্ট দিও না আবার। তাকে ছেড়ে চলে যেও না যেন!

বিবাহ বার্ষিকী স্ট্যাটাস :

বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা

১. বসন্তের কোন এক সময় এই দিনেই তোমার সাথে দেখা হয়েছিল। ‌ একি ডোরে বাধা পড়েছিলাম দুজন। স্মরণীয় হয়ে থাকুক এই দিনটা। শুভ বিবাহ বার্ষিকী।

২. দুটি আলাদা সত্তা নয়। ‌ বরং একে অন্যের পরিপূরক হয়ে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে বাঁচতে চাই। আজকের বিবাহ বার্ষিকীতে এই কামনাই রইল। ‌

৩. শুধুমাত্র কয়েকবছর নয়। বরং হাজারো মুহূর্ত তোমাকে জড়িয়ে, স্বপ্ন দেখেই কাটিয়ে দিতে চাই। বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। ‌

৪. যেমন ভাবে তুমি আমি এই অল্প কিছুটা সময় একসাথে কাটিয়েছি। তেমনি করে চিরটা কাল সমস্ত সমস্যার সমাধান করে একসাথে এগিয়ে চলতে চাই। শুভ বিবাহ বার্ষিকী।

Read More >>  শিক্ষণীয় স্ট্যাটাস

৫. শুভাকাঙ্ক্ষী হিসেবে এটুকুই বলবো যে, তোমরা সবসময় এভাবেই একে অন্যের সংস্পর্শে থেকো। আর চারপাশে আনন্দ বিলিয়ে দিও। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।

৬. পৃথক হৃদয় হলেও আমরা যেন এক আকাশের তারা। ‌ যেন একই সমান্তরাল পথে হেটে চলেছি। আগামীতে ও যেন একসাথে থাকতে পারি। এই কামনায় বিবাহ বার্ষিকী শুভেচ্ছা। ‌

৭. তোমাদের দাম্পত্য জীবন আরো সুন্দর হয়ে উঠুক। তোমাদের খুশির অরণ্যে যেন সর্বদা বসন্ত বিরাজ করে। এই শুভেচ্ছা রইল।

৮. তুমি যেমন তেমন করে আমার সঙ্গে থাকো, খুশি থাকো। আজকের এই বিবাহবার্ষিকীর বছরের মতই যেন আমাদের আগামী সময়গুলো প্রাণবন্ত হয়ে ওঠে।

৯. সময় ঘুরে, বছর গড়িয়ে কিভাবে যেন আমরা একসাথে এতটা সুন্দরভাবে জীবনের একটা অংশ পার করে এলাম। আর এভাবেই যেন দুজন একসাথে থাকতে পারি। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।

১০. অজানা অচেনা দুটি মানুষ, পরিচয় থেকে পরিণয়ের মধ্যে দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আরো একটি বছর অতিক্রম করে সুন্দর আগামীর অপেক্ষায়। বিবাহ বার্ষিকী শুভ হোক।

১১. ঝগড়া হোক, মান অভিমানের পালা শেষ হোক। অভিযোগ, অনুরোধ সবটা মিলিয়ে আমি আগামী সমস্ত সময়টা তোমার পাশে থাকতে চাই। আর তুমি ও থেকো। শুভ বিবাহ বার্ষিকী।

১২. তোমায় দেখা প্রথম মুহূর্তটা আমি কখনোই ভুলবো না। যে সময়টাতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। তখন কতটা অচেনা আর এখন কতটা আপন। এভাবেই পাশে থেকো। শুভ বিবাহ বার্ষিকী।

১৩. আমাদের এই দাম্পত্য জীবনে দুজনের একে অপরের প্রতি ভালবাসার উর্ধ্বগতি এভাবেই যেন ক্রমশ বাড়তে থাকে। শত মায়া আর গভীর আবেগ এই ছোট্ট ঘরে হাজারো জোনাকির মতো ভালোবাসা ছড়িয়ে দিক। শুভ বিবাহ বার্ষিক ডিয়ার অর্ধাঙ্গিনী।

Read More:>>> নিজের বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস

বিবাহ বার্ষিকী শুভেচ্ছা :

বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাতে এখানে আমরা নিয়ে এসেছি বিবাহ বার্ষিকী শুভেচ্ছা স্ট্যাটাস । আপনি যদি আপনার কোন বন্ধুকে তার বিবাহ বার্ষিকী নিয়ে তাকে শুভেচ্ছা জানাতে চান, তাহলে এই স্ট্যাটাস গুলো আপনার কাজে আসতে পারে । চলুন তাহলে শুরু করা যাক ।

১. বন্ধু তুমি এবং তোমার প্রিয়তমা একে অপরের জন্য উত্তম ভাবে তৈরি হয়ে নাও। আমার পক্ষ থেকে তোমাদের দুজনের এক সুদীর্ঘ জীবনের কামনা থাকলো।

২. বন্ধু তোমার এই বিবাহবার্ষিকীর মতোই আরো কঠিন ভালোবাসাযর বন্ধনে দীর্ঘদিন আবদ্ধ হয়ে থাকো। এই কামনা রইল।

৩. বন্ধু তোমাদের ভালোবাসা অটুট থাকুক চিরকাল। শুভ বিবাহ বার্ষিকী।

৪. আশা করি বন্ধু তোমার সব বিবাহবার্ষিকী তোমাদের দাম্পত্য জীবনের ভালোবাসা চার গুণ বৃদ্ধি পাবে। বারংবার এই ভালোবাসা বৃদ্ধি পেতে থাকুক শুভ বিবাহ বার্ষিকী।

৫. জীবনের সমস্ত উথান পতনে বন্ধু তুমি এবং তোমার স্ত্রী এভাবে একে অপরের পাশে থেকো। বিবাহ বার্ষিকী শুভেচ্ছা রইল।

৬. বন্ধু তোমার বিবাহ বার্ষিকীতে ফুলময় শুভেচ্ছা রইল। তোমরা একই বাগানের একই বৃন্তে দুটি ফুল হয়ে থেকো।

৭. দুযোজক মিলে জীবনের একটি সুন্দর অর্থ খুঁজে বের করো বন্ধু। শুভ বিবাহ বার্ষিকী।

৮. তোমার একার সুখ- সুখ নয় ভাই,
দুটি মানুষ এক জীবনে বিলিয়ে দিও তাই।
বিবাহ বার্ষিকীতে এই কামনা করি।

৯. সাজিয়ে দিও বন্ধু গুছিয়ে দিও ছোট্ট সুখের ঘর। তুমি আর তোমার দাম্পত্য জীবনে থাকা প্রতিটি মানুষ প্রচন্ডভাবে ভালো থাকো, বিবাহ বার্ষিকী শুভ হোক।

Read More >>  শুভ সন্ধ্যা এসএমএস মেসেজ কবিতা

১০. সুখ-দুঃখের ভাগাভাগিতে বন্ধু তোমার প্রিয়তমার সাথে প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক আরো আনন্দময়। বিবাহ বার্ষিকীর আনন্দময় শুভেচ্ছা জানালাম।

১১. হাসিখুশিতে ভরপুর থাকুক তোমার পরিবার বন্ধু। শুভ বিবাহ বার্ষিকী।

ভাইয়ের বিবাহ বার্ষিকী স্ট্যাটাস :

ভাইকে শুভ বিবাহ বার্ষিকী জানাতে এই স্ট্যাটাস গুলো হতে পারে সেরা । তাই এখানেও আমরা ভাইয়ের বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা নিয়ে এসেছি । আপনি যদি আপনার ভাইকে তার বিবাহ বার্ষিকীতে একটা সুন্দর স্ট্যাটাস দিয়ে তাকে ট্যাগ করে দিতে পারেন । তাহলে দেখবেন সে অনেক খুশী হয়ে যাবে । আসুন তাহলে দেখে নেয়া যাক আমাদের স্পেশাল সেই স্ট্যাটাস গুলো ।

১. এক মিষ্টি মেয়ের হাতে তোমার খুশি তুলে দিতে পেরে আমিও খুশি। শুভ বিবাহ বার্ষিকী ভাই।

২. ভাই তোমার দাম্পত্য জীবন কোনরকম সন্দেহ বা দ্বন্দ্ব ছাড়াই দীর্ঘ সময় স্থায়ী হোক। ‌ শুভ বিবাহ বার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা থাকলো।

৩. ভাই তোমার জীবন সঙ্গীনির সাথে আরও একটা বছর কেটে গেল। এভাবে আরো বহু বছর একসাথে পাঠিও বিবাহ বার্ষিকীর শুভেচ্ছায় সিক্ত হও।

৪. ভাই তুমি এবং তোমার প্রিয়তমা একে অপরের প্রিয় মুখ হয়ে ওঠো। এই প্রত্যাশায় শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা রইল।

৫. বিশাল আকাশের মতোই প্রশস্ত হয়ে উঠুক তোমার বিবাহিত জীবন। ভাই তোমার বিবাহবার্ষিকীতে এই কামনাই করছি।

৬. প্রিয় ভাই তুমি আরো অনেক বছর পর্যন্ত নিজের ভালোবাসার মানুষের হাতে হাত রেখে চলতে থাকো। আরো বেশি খুশি হতে থাকো এই কামনায় শুভ বিবাহ বার্ষিকী।

৭. প্রতিদিন প্রতি মুহূর্তে আরো বেশি প্রানোচ্ছল হয়ে ওঠো ভাই। এক দীর্ঘ বিবাহিত জীবনের সুখ আস্বাদন করার সৌভাগ্য হোক, শুভ বিবাহ বার্ষিকী।

৮. ভাই তোমার দাম্পত্য জীবনে সুখের খুনসুটিতে মেতে উঠুক প্রতিটি মুহূর্ত। বিবাহ বার্ষিকীর প্রাণঢালা শুভেচ্ছা।

৯. অভিনন্দন ভাই তোমার জীবনের সাথে আরেকজন মানুষের মূল্যবান সময়টুকু পার করেছো। এভাবেই আরো অনেক টা সময় একসাথে আনন্দে কাটাও। শুভ বিবাহ বার্ষিকী।

১০. চুপি চুপি যে সময় পালিয়ে গেল, তার চেয়েও বহুগুণ আনন্দ নিয়ে আগামীতে ভালো জীবন যাপন করো। শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।

প্রশ্ন ও উত্তর

বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস কোথায় ব্যবহার করা যায়?

বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস Facebook, Instagram, WhatsApp status, caption, personal bio, message, and social post writing ideas হিসেবে ব্যবহার করা যায়।

এই লেখাগুলো কি কপি করে ব্যবহার করা যাবে?

হ্যাঁ, নিজের প্রয়োজন অনুযায়ী সামান্য পরিবর্তন করে caption, status, message বা post হিসেবে ব্যবহার করা যায়।

আরও ভালো caption কীভাবে বাছাই করব?

যে লেখাটি আপনার অনুভূতি, সম্পর্ক, উপলক্ষ বা ছবির ভাবের সাথে সবচেয়ে ভালো মিলে যায়, সেটি বেছে নিন।

Cite or reference this page

বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস, BLS Blog, updated September 18, 2024, https://bangla-love-sms.com/biyer-shuveccha-status/

You May Also Like

About the Author:

I am Md Habibur Rahman Sohel. Like to read and write all kinds of bangla content. Mostly like bangla caption, status, poem, quotes and sms.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *