সংক্ষেপে আয়াতুল কুরসি
আয়াতুল কুরসি : কুরআন শরীফ এর সুরা বাকারা এর ২২৫ নম্বর আয়াত কে আয়াতুল কুরসি বলা হয়। আয়াতুল কুরসি এর অগণিত ফজিলত রয়েছে। যারা আয়াতুল কুরসি এর বাংলা উচ্চারন ও অর্থ সহ ফজিলত জানতে চান তারা এই লেখাটি থেকে জেনে নিতে পারবেন। নি...
আয়াতুল কুরসি কীভাবে ব্যবহার করবেন?
এই পেজটি এমন Bangla writing ideas খোঁজা পাঠকদের জন্য তৈরি, যেগুলো সহজে copy, edit এবং real social post-এ ব্যবহার করা যায়।
- Caption, post, message এবং social update হিসেবে এই Bangla writing ideas ব্যবহার করুন।
- আপনার feeling, relationship বা occasion অনুযায়ী section বেছে নিন।
- Final post natural করতে wording নিজের মতো করে edit করুন।
সম্পর্কিত লেখা: বাংলা ক্যাপশন | বাংলা উক্তি
Key terms for আয়াতুল কুরসি
- Bangla writing idea
- A ready-to-edit Bengali line for captions, status, messages, or social posts.
- Topic fit
- Matching a line with the right feeling, event, or relationship.
- Natural wording
- Using words that sound human and personal instead of forced.
Reference: Bengali language reference
সম্পাদনা নোট
এই collection পরিষ্কার বাংলা wording, social-media usability এবং topic relevance দেখে সাজানো হয়েছে। পোস্ট করার আগে নিজের পরিস্থিতি অনুযায়ী লাইনগুলো সামান্য edit করে নিতে পারেন।
Author: BLS Blog | Published: January 27, 2022 | Updated: January 6, 2024
আয়াতুল কুরসি : কুরআন শরীফ এর সুরা বাকারা এর ২২৫ নম্বর আয়াত কে আয়াতুল কুরসি বলা হয়। আয়াতুল কুরসি এর অগণিত ফজিলত রয়েছে। যারা আয়াতুল কুরসি এর বাংলা উচ্চারন ও অর্থ সহ ফজিলত জানতে চান তারা এই লেখাটি থেকে জেনে নিতে পারবেন। নিচে আয়াতুল কুরসি এর আরবি উচ্চারন, বাংলা উচ্চারন, বাংলা অর্থ এবং ফজিলত উল্লিখ করা হলো।
আয়াতুল কুরসি আরবি উচ্চারণ :
اَللهُ لآ إِلهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ، لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَّلاَ نَوْمٌ، لَهُ مَا فِى السَّمَاوَاتِ وَمَا فِى الْأَرْضِ، مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ، يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيْطُوْنَ بِشَيْئٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَآءَ، وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ، وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَ هُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ-
বাংলা উচ্চারণ :
আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তা’খুযুহু সিনাতুঁ ওয়ালা নাঊম। লাহূ মা ফিস্ সামা-ওয়াতি ওয়ামা ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফাউ’ ই’ন্দাহূ ইল্লা বিইজনিহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতূনা বিশাইয়্যিম্ মিন ‘ইলমিহি ইল্লা বিমা শা-আ’ ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউ’দুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়্যুল আ’জিম। — (সূরা আল-বাক্বারা আয়াত-২৫৫)
আয়াতুল কুরসি এর বাংলা অর্থ :
আল্লাহ, যিনি ব্যতীত কোন উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও বিশ্বচরাচরের ধারক। কোন তন্দ্রা বা নিদ্রা তাঁকে পাকড়াও করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু তাঁরই মালিকানাধীন। তাঁর হুকুম ব্যতিত এমন কে আছে যে, তাঁর নিকটে সুফারিশ করতে পারে? তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সবকিছুই তিনি জানেন। তাঁর জ্ঞানসমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল যতুটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতিত। তাঁর কুরসি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে। আর সেগুলির তত্ত্বাবধান তাঁকে মোটেই শ্রান্ত করে না। তিনি সর্বোচ্চ ও মহান’।
ফজিলত ও উপকারিতা :
আয়াতুল কুরসি এর ফজিলত বলে শেষ করা যাবে না। ইহার ফজিলত এতই যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে ইহার ফজিলত বর্ণনা করেছেন।
১) আবু উমামা আল বাহিলি (রা.) হতে বর্ণিত আছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, ” যে ব্যক্তি প্রত্যেক ফজর নামাজের পর আয়াতুল কুরসী পাঠ করবে তার আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না।” ( সুনানে নাসায়ি, হাদিস নম্বর ৯৯২৮)
২) হযরত আবু হুরায়রা (রা.) হইতে বর্ণিত আছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, “যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসী পাঠ করবে আল্লাহ্ তা’আলার পক্ষ থেকে তার জন্য একজন প্রহরী থাকবেন। যিনি ওই ব্যক্তিকে সকাল পর্যন্ত শয়তানের হাত থেকে রক্ষা করবেন।” (সহিহ বুখারী, হাদিস নম্বর ২৩১১)
৩) হযরত আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম এরশাদ করেন, ” প্রতিটি জিনিসের একটি সর্বোচ্চ স্থান থাকে। কুরআনের সর্বোচ্চ স্থান সূরা বাকারা। সূরা বাকারা এমন একটি আয়াত আছে যা কুরআনের অন্য আয়াতে নেতা। সেই আয়াতটি হলো আয়াতুল কুরসি।” ( সুনানে তিরমিজি, হাদিস নম্বর ৩১১৯)
সঠিকভাবে আয়াতুল কুরসি পাঠ করার নিয়ম :
বুজুর্গরা বলেন আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে শয়তান আমাদের থেকে দূরে থাকে এবং আমরা শয়তানের প্ররোচনা থেকে মুক্তি পাই। তাই যখন শয়তান মানব সমাজের মধ্যে পরিভ্রমণ করে তখনই আয়াতুল কুরসী পাঠ করা উত্তম। যেমন সকালবেলা ও সন্ধ্যা বেলা। আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসী পাঠ করি। ( তারবিয়্যাতুল নুফুস, পৃষ্ঠা নম্বর ২৩৫)
কেউ যদি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করতে না পারে তাহলে অন্তত যেন ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর পাঠ করে। আশানুরূপ এর মাধ্যমে আল্লাহ তাআলা পুরো রাত পুরো দিন আমাদেরকে সকল প্রকার বিপদ এবং শয়তানের প্ররোচনা থেকে মুক্ত রাখবেন। আল্লাহ তা’আলা আমাদের সবাইকে আয়াতুল কুরসির উপর উত্তমরুপে আমল করার তৌফিক দান করুন। আমিন।
Read more:>>> দোয়া কুনুত
Ayatul kursi bangla :
Ayatul kursi bangla and arabic is here for you. In this post you will get this dua in bangla and arabic. At first we will write arabic and after that we will write it in bangla meaning and pronunciation. So lets see that in the below.

Ayatul kursi arabic :
ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُۥ سِنَةٌۭ وَلَا نَوْمٌۭ ۚ لَّهُۥ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ مَن ذَا ٱلَّذِى يَشْفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذْنِهِۦ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَىْءٍۢ مِّنْ عِلْمِهِۦٓ إِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ ۖ وَلَا يَـُٔودُهُۥ حِفْظُهُمَا ۚ وَهُوَ ٱلْعَلِىُّ ٱلْعَظِيمُ ٢٥٥
Ayatul kursi bangla :
আল্লা-হু লা-ইলা-হা ইল্লা-হুওয়া আল হাইয়ুল কাইয়ূমু
লা-তা’খুযুহু ছিনাতুওঁ ওয়ালা-নাওমুন
লাহ্ মা-ফিছ ছামা-ওয়াতি ওয়ামা-ফিল আরদি
মাং যাল্লাযী ইয়াশফাউ ইংদাহ্ইল্লা-বিইযনিহী
ইয়া’লামু মা-বাইনা আইদীহিম ওয়ামা-খালফাহুম
ওয়ালা ইউহীতুনা বিশাইইম্ মিন ইলমিহী-ইল্লা-বিমা-শা ~ আ
ওয়াছি‘আ কুরছিইয়ুহুছ ছামাওয়াতি ওয়াল আরদ
ওয়ালা-ইয়াউদুহু হিফজুহুমা- ওয়া হুওয়াল ‘আলিইয়ুল আজীম ।
আয়াতুল কুরসি এর বাংলা অর্থঃ
আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, আল্লাহ্ জীবিত, তিনি সবকিছুর ধারক। তাকে নিদ্রা স্পর্শ করতে পারে না এবং তন্দ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই কিছুর মালিক তিনি । কে আছো এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই কিছুই আল্লাহ্ জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু আল্লাহ্ ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত নভোমন্ডল ভূমন্ডল পরিবেষ্টিত করে আছে। আর এইগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। আল্লাহই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।
শেষ কথাঃ
আয়াতুল করসি এর অনেক অনেক ফযিলত আছে । যেকোন বিপদ আপদে এটা অনেক উপকারী । বিপদে এটা বেশী বেশী পড়লে আল্লাহ্ সব বিপদ আপদ দূর করে দেন । আমরা ছোট বেলা থেকেই এটা বাবা মায়ের কাছে শিখে ফেলি । তবে যারা ছোট বেলায় এটা শিখতে পারেন নি । তাঁরা চাইলে এখান থেকেও শিখে নিতে পারেন । কারণ এখানে এর আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ সব কিছুই একা সাথে দেয়া আছে ।
প্রশ্ন ও উত্তর
আয়াতুল কুরসি কোথায় ব্যবহার করা যায়?
আয়াতুল কুরসি Facebook, Instagram, WhatsApp status, caption, personal bio, message, and social post writing ideas হিসেবে ব্যবহার করা যায়।
এই লেখাগুলো কি কপি করে ব্যবহার করা যাবে?
হ্যাঁ, নিজের প্রয়োজন অনুযায়ী সামান্য পরিবর্তন করে caption, status, message বা post হিসেবে ব্যবহার করা যায়।
আরও ভালো caption কীভাবে বাছাই করব?
যে লেখাটি আপনার অনুভূতি, সম্পর্ক, উপলক্ষ বা ছবির ভাবের সাথে সবচেয়ে ভালো মিলে যায়, সেটি বেছে নিন।
Cite or reference this page
আয়াতুল কুরসি, BLS Blog, updated January 6, 2024, https://bangla-love-sms.com/ayatul-kursi/