বৃষ্টি নিয়ে কবিতা

বৃষ্টি নিয়ে কবিতা কীভাবে ব্যবহার করবেন?

এই পেজটি এমন Bangla writing ideas খোঁজা পাঠকদের জন্য তৈরি, যেগুলো সহজে copy, edit এবং real social post-এ ব্যবহার করা যায়।

  • Caption, post, message এবং social update হিসেবে এই Bangla writing ideas ব্যবহার করুন।
  • আপনার feeling, relationship বা occasion অনুযায়ী section বেছে নিন।
  • Final post natural করতে wording নিজের মতো করে edit করুন।

সম্পর্কিত লেখা: বাংলা ক্যাপশন | বাংলা উক্তি

Key terms for বৃষ্টি নিয়ে কবিতা

Bangla writing idea
A ready-to-edit Bengali line for captions, status, messages, or social posts.
Topic fit
Matching a line with the right feeling, event, or relationship.
Natural wording
Using words that sound human and personal instead of forced.

Reference: Bengali language reference

সম্পাদনা নোট

এই collection পরিষ্কার বাংলা wording, social-media usability এবং topic relevance দেখে সাজানো হয়েছে। পোস্ট করার আগে নিজের পরিস্থিতি অনুযায়ী লাইনগুলো সামান্য edit করে নিতে পারেন।

Read More >>  ফুল নিয়ে কবিতা

Author: BLS Blog | Published: March 27, 2021 | Updated: May 6, 2024

বৃষ্টি নিয়ে কবিতা বা বৃষ্টির দিনের কবিতা পড়তে সবাই ভালোবাসে । আর যদি কবিতা গুলো যদি হয় রোমান্টিক, তাহলে তো কথাই নেই । আজ আমরা এখানে খুবই সুন্দর সুন্দর ও রোমান্টিক ৩ টি বৃষ্টির কবিতা দিলাম আপনাদের জন্য । কবিতা গুলো লিখেছেন সাকিসেফ উম্মে ফাতেমা । চলুন তাহলে কবিতা গুলো পড়ে দেখা যাক ।
বৃষ্টি নিয়ে কবিতা

বৃষ্টি নিয়ে কবিতা

বৃষ্টি মানে
বৃষ্টি মানে জলের দেশে ভেলায় করে ভাসা,
দূর আকাশের রামধনুটা ছুয়ে দেখার আশা।
মাটির চুলোয় ডাব-খিচুড়ি, বেগুন ভাজার সাথে,
কাঁদার ভিতর গড়াগড়ি, ফুটবলে তে মাতে।

বৃষ্টি মানে বইপ্রেমিরা বইয়ে ডোবে; কফির মগ হাতে,
সোডিয়াম বাতি অনর্থক শহুরে এমন রাতে।
শতরঞ্জির খেলায় মাতে ছেলেবুড়োর দল,
বৃষ্টিভেজা হওয়ার জন্যে হাজার রকম ছল।

বৃষ্টি মানেই চায়ের আসর, বেসুরো সব গান,
লন্ঠনের মৃদু আলোয় আশঙ্কাময় প্রান।
ঘন কালো মেঘের ভেলায় আধার নামে পটে,
মাঝিহীন নৌকারা সব বাধা থাকে ঘাটে।

বৃষ্টি মানেই আনন্দ এক, ভালোবাসার খেয়া
মাঝেমধ্যে বৃষ্টি পানে উদাসী হয় হিয়া
তবু তোমার বৃষ্টি দেখার থাকবে নিমন্ত্রণ-
ডাকপিয়নের খামের ভিতর অনুভূতির যতন।

 

ভালোবাসার বৃষ্টি
বৃষ্টি মানেই অন্যরকম, প্রেমের আবওহাওয়া,
কাকভেজা হওয়া তখন একান্ত এক চাওয়া।
ভেজা মাটির সেঁদা গন্ধ মন যে মাতাল করে,
কদম পেতে দস্যিপনা, সখির হাতটি ধরে।

Read More >>  শীতের সকাল স্ট্যাটাস

ডিঙি করে শাপলা বিলে, শালুক খোজে প্রিয়া,
পদ্মপাতার ভালোবাসা উদাস করে হিয়া।
কচুপাতার ছাতার নিচে ভিজবো তোমার সাথে
বৃষ্টিশেষের স্নিগ্ধ আকাশ ; হাতটা রেখো হাতে।

নীল শাড়িতে দস্যিপনা, ঝড়-জলের মাঝে,
সৌন্দর্য তার ঠিকরে পড়ে, ভেজা শাড়ির ভাজে।
ভেজা চুলে হাত ছোয়ানোর ইচ্ছে আমার হয়,
বৃষ্টিস্নাত তোমার রূপ বড্ড মায়াময়।

Read more:>>> গভীর প্রেমের কবিতা

বিরহ সময়
আজ শহরে গুমোট হাওয়া, মেঘ করেছে গননে
হৃদয় আজ পুড়ছে বড়ো- পুরানো স্মৃতির অনলে।
সে রাতেও খুব বৃষ্টি ছিল, জল ছিল খুব পথে;
অনুভূতির ব্যবচ্ছেদ বাস্তবতার হাতে।

নিয়ন বাতির চেষ্টা শেষেও কাটেনি সেদিন আঁধার,
ভালোবাসা থাকার পরও হয়নি উপায় বাঁধার।
বৃষ্টির সাথে মিশেছিল চোখের নোনাজল,
তুমি সেদিন চাওনি ফিরেও- সবটা ছিল ছল।

চায়ের কাপে ঠোঁট ছোয়ালাম, কি হবে অতীত ভেবে?
বর্ষার এমন আসা-যাওয়া ফি-বছরই রবে।
উদাসীনতায় পড়লে বাধা সময় শুধু নষ্ট,
বিষন্নতায় ঘিরবে জীবন আবার পাবো কষ্ট।

আমি বরং এক্ষনটাকে করবো উপভোগ
বৃষ্টিবিলাস না করলে যে থাকবে অনুযোগ।
ঝমঝমিয়ে বর্ষা নামে এই শহরের বুকে
কষ্টেরা সব যাবে ধুয়ে, ফুটবে হাসি চোখে।

শেষ কথা :

প্রিয় বন্ধুরা, আমাদের এই লেখায় আমরা অনেক গুলো খুব সুন্দর সুন্দর বৃষ্টির কবিতা দিয়েছি । এই কবিতা গুলো একদম নতুন এবং ইউনিক । কারণ লেখিকা শুধুমাত্র আমাদের এই সাইট এর জন্যই এই কবিতা গুলো লিখেছেন । আমরা এখানে আরো নতুন নতুন ছোট ও রোমান্টিক কবিতা যোগ করবো । তাই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের সাইট নিয়মিত ভিজিট করবেন । বন্ধুদের সাথে আমাদের সাইট শেয়ার করবেন । আজ তাহলে এই পর্যন্ত । ভালো থাকবেন সবাই ।

Read More >>  রোমান্টিক কবিতা

 

প্রশ্ন ও উত্তর

বৃষ্টি নিয়ে কবিতা কোথায় ব্যবহার করা যায়?

বৃষ্টি নিয়ে কবিতা Facebook, Instagram, WhatsApp status, caption, personal bio, message, and social post writing ideas হিসেবে ব্যবহার করা যায়।

এই লেখাগুলো কি কপি করে ব্যবহার করা যাবে?

হ্যাঁ, নিজের প্রয়োজন অনুযায়ী সামান্য পরিবর্তন করে caption, status, message বা post হিসেবে ব্যবহার করা যায়।

আরও ভালো caption কীভাবে বাছাই করব?

যে লেখাটি আপনার অনুভূতি, সম্পর্ক, উপলক্ষ বা ছবির ভাবের সাথে সবচেয়ে ভালো মিলে যায়, সেটি বেছে নিন।

Cite or reference this page

বৃষ্টি নিয়ে কবিতা, BLS Blog, updated May 6, 2024, https://bangla-love-sms.com/bristir-kobita/

You May Also Like

About the Author:

I am Md Habibur Rahman Sohel. Like to read and write all kinds of bangla content. Mostly like bangla caption, status, poem, quotes and sms.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *