প্রকৃতি নিয়ে কবিতা

প্রকৃতি নিয়ে কবিতা কীভাবে ব্যবহার করবেন?

এই পেজটি এমন Bangla writing ideas খোঁজা পাঠকদের জন্য তৈরি, যেগুলো সহজে copy, edit এবং real social post-এ ব্যবহার করা যায়।

  • Caption, post, message এবং social update হিসেবে এই Bangla writing ideas ব্যবহার করুন।
  • আপনার feeling, relationship বা occasion অনুযায়ী section বেছে নিন।
  • Final post natural করতে wording নিজের মতো করে edit করুন।

সম্পর্কিত লেখা: বাংলা ক্যাপশন | বাংলা উক্তি

Key terms for প্রকৃতি নিয়ে কবিতা

Bangla writing idea
A ready-to-edit Bengali line for captions, status, messages, or social posts.
Topic fit
Matching a line with the right feeling, event, or relationship.
Natural wording
Using words that sound human and personal instead of forced.
Read More >>  অপেক্ষা নিয়ে কবিতা

Reference: Bengali language reference

সম্পাদনা নোট

এই collection পরিষ্কার বাংলা wording, social-media usability এবং topic relevance দেখে সাজানো হয়েছে। পোস্ট করার আগে নিজের পরিস্থিতি অনুযায়ী লাইনগুলো সামান্য edit করে নিতে পারেন।

Author: BLS Blog | Published: April 29, 2021 | Updated: October 11, 2022

প্রকৃতি নিয়ে কবিতা ( Bangla poem about nature ): প্রিয় বন্ধুরা এখানে প্রকৃতিকে নিয়ে তিনটি খুব সুন্দর বাংলা কবিতা দেয়া হলো । আপনি যদি প্রকৃতি সম্পর্কিত কবিতা খুঁজে থাকেন, তাহলে এখান থেকে পেয়ে যাবেন আপনার কাংখিত সেই কবিতা । কবিতা গুলো লিখেছেন আমাদের একজন বোন সাকিসেফ উম্মে ফাতেমা । তো চলুন দেখে নেয়া যাক সেই সুন্দর কবিতা গুলো : বৃষ্টির কবিতা

প্রকৃতি নিয়ে কবিতা :

প্রকৃতি নিয়ে কবিতা

প্রকৃতির ডাক

প্রকৃতি হাতছানি দিয়ে ডাকে
হারাতে ইচ্ছে হয় পাহাড়ি নদীর বাঁকে,
দুর্গম পথ পেরিয়ে পাহাড় জয়ের নেশা
প্রকৃতির একান্ত সান্নিধ্যে নিজেকে ভালোবাসা।

বর্ষায় প্রপাতের সৌন্দর্য দেখার বড় স্বাদ
জুম ঘরে বসে বৃষ্টি দেখার আহ্লাদ,
পিচ্ছিল পাথুরে পথে দুঃসাহসিক অভিযান
দুর্গম বন পেরেবো হাতে নিয়ে প্রান।

পশু পাখির কলোরবে মুখরিত চারিধার
এখানে ফিরতে মন চায় বারংবার,
ক্লান্তি শেষে ঝিরির ঠান্ডা জল পান
একমুঠো জুৃম ভাতে দেহ ফিরে পায় প্রান।

Read More >>  ফাল্গুনের কবিতা

চূড়োয় বসে নক্ষত্ররাজির মাঝে দিবো ডুব
এমন জোসনা রাত্রির সান্নিধ্য চাই খুব,
প্রকৃতি দেবী তোমার কোলে দিও ঠাই
তোমাকে জানার আশায় অজানাতে হারাই।

প্রকৃতি নিয়ে কবিতা (মায়াবী)

প্রকৃতি সম্পর্কে কবিতা

সন্ধ্যার আকাশে শঙ্খচিলের দল উড়ে
বাগানে প্রজাপতি দল বেধে ঘুরে ফিরে,
হাসনাহেনা ফুলে সুভাসিত চারিধার
প্রকৃতির মাঝে খুজে পাই শ্রান্তির পারাবার।

গগনে শুভ্র চাঁদ নক্ষত্রের সাথে হাসে
কোমল মায়াবী আলোয় চারিপাশ ভাসে,
কোথা হতে গুনগুন করে পাখি গেয়ে উঠে গান
ঝর্নার পানি তার সাথে দেয় কলতান।

নদীর জলে ময়ূরপঙ্খি যায় দেখা
প্রকৃতির প্রতি পরতে অপরূপ স্নিগ্ধতা,
ফড়িং এর মতো মন ছোটে দর্শনে
প্রকৃতি ভিন্ন সাজ ভিন্ন ঋতুর আগমনে।

প্রকৃতির উদার দান মানবের তরে
অজস্র ডালিতে তার রূপের সৌন্দর্য ঝরে,
চর্মচক্ষুর স্বার্থকতা-
প্রান ভরে প্রাকৃতির সান্নিধ্য গায়ে মাখা।

প্রেমের সন্ধি

যদি শুষ্ক ভূমি হতে তুমি,
বৃষ্টি হয়ে তোমায় ভেজাতাম আমি।
আকাশের বিশালতা মাখতে যদি গায়ে,
সাগর হয়ে ছুয়ে দিতাম গুটিগুটি পায়ে।

সূর্যের মতো তেজে দীপ্ত যখন হবে
তোমার তেজস্বীতা আমায় পোড়াবে,
অমাবস্যায় যখন ছেয়ে যাবে মন
চাঁদের হাসি এনে দেব; অভিমান বারণ।

শিমুল হয়ে ঝরতে রাজি যদি তুও চাও
কাঠগোলাপ ভেবে আমায় ছুয়ে দাও,
তৃষ্ণা মেটাতে তোমার হতে পারি ঝর্না
তোমার মেটাতে স্বাদ হবো অন্নপূর্ণা।

Read More >>  কষ্টের এসএমএস

হরিৎ বনে চলো গড়বো কুড়ে-
শান্তির ঠিকানা, হারাবো নীড়ে;
প্রকৃতি প্রেমের মতো ভালোবাসো আমায়
তৃষ্ণার্ত এই বুকে আগলাবো তোমায়।

প্রশ্ন ও উত্তর

প্রকৃতি নিয়ে কবিতা কোথায় ব্যবহার করা যায়?

প্রকৃতি নিয়ে কবিতা Facebook, Instagram, WhatsApp status, caption, personal bio, message, and social post writing ideas হিসেবে ব্যবহার করা যায়।

এই লেখাগুলো কি কপি করে ব্যবহার করা যাবে?

হ্যাঁ, নিজের প্রয়োজন অনুযায়ী সামান্য পরিবর্তন করে caption, status, message বা post হিসেবে ব্যবহার করা যায়।

আরও ভালো caption কীভাবে বাছাই করব?

যে লেখাটি আপনার অনুভূতি, সম্পর্ক, উপলক্ষ বা ছবির ভাবের সাথে সবচেয়ে ভালো মিলে যায়, সেটি বেছে নিন।

Cite or reference this page

প্রকৃতি নিয়ে কবিতা, BLS Blog, updated October 11, 2022, https://bangla-love-sms.com/nature-poem/

You May Also Like

About the Author:

I am Md Habibur Rahman Sohel. Like to read and write all kinds of bangla content. Mostly like bangla caption, status, poem, quotes and sms.

3 Comments

  1. এখনো কি মাঝ রাতে ঘুম ভেঙ্গে গেলে আমায় করো কি মনে??
    তুমি আমায় বলবে কি আমি তো থাকিই তোমার স্মরণে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *