নদীর কবিতা

নদীর কবিতা , নদী নিয়ে রোমান্টিক কবিতা । কবিতা টি পড়ে খুবই ভালো লাগলো, তাই এখানে শেয়ার করলাম । আশাকরি ভালো লাগবে, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন । ধন্যবাদ । আমাদের সাইটে অনেক রকমের কবিতা পাবেন । আরো পড়তে পারেন >> প্রেমের কবিতা বাংলা

নদীর কবিতা :

কবিতার নামঃ নদী ও তুমি
লিখেছেনঃ হাসানুল হক সৌম্য

তোমার নামে বিশাল নদী
সমুদ্র হার মানে,
তাকাও তুমি একটিবার
আমার চোখের পানে।

কাজল কালো মায়াবী চোখ
নীল যমুনার জল,
ভালোবাসি, ভালোবাসি
আরেকটা বার বল।নদীর কবিতা

সাহেবডাঙ্গা সেবার গেলি
ফিরে দেখলিনা,
তোর মুখটা ভেসে বেড়ায়
ভুলতে পারিনা।

বারান্দার ছোট্ট কোণে
আজও বসে থাকি
তোকে যে আমার অনেক
কথা বলার বাকি।

Read More >>  Bangla funny poem

হঠাৎ করে নামল আঁধার
চোখে অন্ধকার
পাইনা দেখতে কিছুই চোখে
তুই যে নেই আমার।

ক্লান্ত চোখে ঘুম এসে যায়
তুই যে আমার পর
তোকে নিয়ে বাধবো আমার
ভালোবাসার ঘর।

কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি
ঘুম আর ভাঙ্গে না
কতদিন তুই পাশে নেই
হিসেব জানিনা।

সেই তো সেদিন
বললি যখন
আমায় চিনিস না,
আমি শুধুই বলব এখন
ভালবাসিস না।
ভুলের কোন হয়না মাশুল
নেই যে কোন ক্ষমা,
তোমার কথা মনের মাঝে
শুধুই আছে জমা।
মিষ্টি মুখে দুষ্টু হাসি
প্রাণে স্বস্তি দেয়,
একটু দূরে গেলেই তখন
প্রাণটা চলে যায়।
নদীর মত তোমার গতি
ফুলের মত মন,
আকাশ সম উদার তুমি
আমার প্রিয় জন।

Read More >>  ঝর্ণা নিয়ে উক্তি ছন্দ কবিতা স্ট্যাটাস ক্যাপশন

কাদা মাটির পৃথিবীতে
মন বিকিয়ে স্বপ্ন নিতে
আমি যে এক নিঃস্ব
তোমায় পাওয়ার জন্য আমি হারিয়ে সর্বস্ব।

আকাশের কান্না আসে
তোমারই স্মৃতি ভাসে
জীবনের অবকাশে
থেকো তুমি আমার পাশে।

বৃষ্টি নামে অষ্টপ্রহর
শীতল পরিপাটি
জেনে রেখো প্রিয়তমা
প্রেম যে আমার খাটি।

তবুও প্রেম জেগে ওঠে
প্রতিদিনের পাতায়
নামটি তোমার আছে লেখা
জীবন স্মৃতির খাতায়।

কবিতার ছন্দে যখন
তোমার কথাই আসে,
সুরের তালে, গানের ভুবন
তোমারি সুবাসে।
স্বপ্ন যখন সত্যি হবে
কল্পনাটা বাস্তব
দিনে রাতে খুজি শুধু
তোমার অবয়ব।

নদী নিয়ে রোমান্টিক কবিতাঃ

নদীর বুকে হাঁটছে আলো
আঁকছে বিকেল নতুন প্রেম,
কাঁধের উপর ঠেকিয়ে মাথা,
বাঁচছে হৃদয় বাঁচছে প্রেম ।

Read More >>  বৃষ্টি নিয়ে কবিতা

দুরন্ত নদীর বুকে, সখি, কি যে মত্ত ঢেউ জাগে!
সেই ঢেউয়ের জল হয় যে রক্তিম অস্তরাগে;
চলো হাঁটি অনুরাগে হাতটি ধরে নদীর তীরে,
এই মৃত্তিকার তলে অন্তিম শয্যা পাতার আগে।
আনিস বিন ছিদ্দিক বিন মিয়ারাজ

কবিতাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ । এই রমক আরো কবিতা পড়তে নিচের পোস্ট গুলো দেখতে পারেন । কবিতা পড়ুন মন ভালো রাখুন ।

You May Also Like

About the Author:

I am Md Habibur Rahman Sohel. Like to read and write all kinds of bangla content. Mostly like bangla caption, status, poem, quotes and sms.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *